×
Fri, 05 January 2024 at 4:08 pm

পীর মুরিদি নতুন নয়

৬১০ খ্রীষ্টাব্দের ২৭শে রমজান ইসলামের যাত্রা শুরু। হুজুর ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণকে আত্মশুদ্ধির তা’লিম দিতেন। আজ থেকে প্রায় ১৪০০ শত বছর পূর্বে হুজুর ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। এর পর হযরত আলী (রাঃ) হযরত হাসান বসরীকে পীর মুরিদি (আত্মশুদ্ধি) শিক্ষা দিয়েছেন। হাসান বসরী (রহঃ) (১) আব্দুল ওয়াহেদ ইবনে যায়েদ (রহঃ) (২) ইব্রাহীম ইবনে আদহাম (রহঃ) (৩) ফোযায়েল ইবনে আয়ায (রহঃ) (৪) মালেক ইবনে দিনার (রহঃ) (৫) বায়যিদ বোস্তামী (রহঃ) (৬) রাবেয়া বসরী (রহঃ) এনারা সকলেই প্রায় ১৩শত বছর পূর্বে পীর মুরিদি করেছেন। যুন্নুন মিসরী (রহঃ) ও বসরে হাফী (রহঃ) ১২ শত বছর পূর্বে পীর মুরিদি করেছেন।

শাহ্ সুলতান বলখী (রহঃ) ১০০০ বছর পূর্বে পরশু রামের সাথে যুদ্ধ করেছেন। জুনাইদ বাগদাদী (রহঃ), আব্দুল কাদের জিলানী (রহঃ), শাহ্ শরীফ জিন্দানী (রহঃ), ছিররী ছাকতী (রহঃ), উসমান হারুনী (রহঃ), মুঈনুদ্দিন চিশতী (রহঃ) ও কুতুবুদ্দিন বখতিয়ার কাকি (রহঃ) ৯৫০ বছর পূর্বে পীর মুরিদি করেছেন। শাহ মাখদুম দৌলা, শামসুত তিবরীজী ও জালাল উদ্দিন রুমি (রহঃ) ৮০০ শত বছর পূর্বে পীর মুরিদি করেছেন। মারুফ কারখি (রহঃ) ৮২৫ বছর পূর্বে, শেখ ফরিদ, নিজামুদ্দিন আওলিয়া (রহঃ) ৭৫০ বছর পূর্বে ও শাহ জালাল (রহঃ) ৭০০ শত বছর পূর্বে  পীর মুরিদি করেছেন। আলী আহম্মদ আলাউদ্দীন আল সাবেরী (রহঃ) ৭২৫ বছর পূর্বে পীর-মুরিদী করেছেন।

মোজাদ্দেদে আলফেসানী (রহঃ) ৫০০ শত বছর, মাওলানা কেরামত আলী জৈনপুরী (রহঃ), হাজী এমদাদুল্লাহ মোহাজেরে মক্কী (রহঃ), হযরত রশিদ আহমদ গুঙ্গুহী (রহঃ), আশরাফ আলী থানভী (রহঃ), ফুরফুরার আবু বকর সিদ্দিক (রহঃ) ও উজানির কারী ইব্রাহীম (রহঃ) ১০০ বছর পূর্বে পীর মুরিদি করেছেন।

বিশ্বের আনাচে কানাচে অসংখ্য পীর মাশায়েখগণ দাওয়াতের কাজ করে চির অমর হয়ে কবরে শুয়ে আছেন।