mohammad
Fri, 19 January 2024 at 2:56 pmহক্কানি পীরের আলামত ও হক্কানি শায়েখের গুন
হক্কানি পীরের আলামত:
(১) ভিতরে ও বাহিরে শরিয়াতের উপর ঠিক থাকে কি না।
(২) তাঁহার ছোহবতে নিজের দিলের মধ্যে কিছু তাছির হয় কি না।
(৩) তাহাদের চেহারা দেখে আল্লাহর কথা স্মরন হয় কি না।
(৪) মনের মধ্যে আল্লাহর প্রতি, আখেরাতের প্রতি একটা টান, দুনিয়া হতে এবং গুনাহ হতে এক প্রকার ঘৃনা ও বিতৃষ্ণার ভাবের উদ্রেক হয় কি না।
হক্কানি শায়েখের গুন:
(১) আলেম হতে হবে কমúক্ষে (মেশকাত/জালালাইন)। (২) আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাতের হতে হবে। (৩) দুনিয়ার চাইতে আখেরাতের প্রাধান্য দেবেন, যশ, খ্যাতি, টাকা পয়সা, মান- সম্মানের অভিলাসী হবে না। (৪) কোন কামেল পীরের সঙ্গ লাভ করে খেলাফত প্রাপ্ত হবেন। ( ৫) সমযুগের হক্কানি ওলামায়ে কেরামগন তাহাকে ভালো মনে করবেন। (৬) দুনিয়াদারের চাইতে দ্বিনদারগন তাকে বেশি শ্রদ্ধা করবেন। (৭) মুরিদের মধ্যে অধিকাংশ আমলদার ও ভালো হবেন। (৮) মুরিদের ইছলাহের জন্য ফিকির করবেন, স্বাধীন ভাবে ছেড়ে দিবে না। (৯) পীর নিজে ও জিকির বা আমল করবেন।
(ইসলামি ফকিরী তত্ত্ব ২৯ পৃষ্ঠা বর্ধমানের দাদা হযরত)