mohammad
Fri, 05 January 2024 at 4:10 pmবাংলাদেশে পীর মাশায়েখগনের ভূমিকা
হযরত শাহ্ জালাল (রহঃ) সিলেট, শাহ্ সুলতান বলখী (রহঃ) বগুড়া মহাস্থান, শাহ্ শরীফ জিন্দানী (রহঃ) হাড়িয়াল নওগাঁ সিরাজগঞ্জ, শাহ্ মখদুম দৌলা (রহঃ) শাহজাদপুর সিরাজগঞ্জ, শাহ্ মখদুম রুপোষ রাজশাহী, খান জাহান আলী (রহঃ) খুলনা, এছারাও ঢাকা, চিটাগাং সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আল্লাহর ওলিগন যুগ যুগ ধরে দ্বীনের কাজ করেছেন।
শাহ্ সুলতান বলখী (রহঃ) ১০০০ বছর পূর্বে পরশুরামের সাথে যুদ্ধ করেছেন।
আজ থেকে ৯৫০ বছর পূর্বে মঈনুদ্দীন চিশ্তী (রহঃ) ভারতবর্ষে আগমন করেন। তাসবিহ, জায়নামাজ, অজুর লোটা/ঘটি দিয়ে অত্যাচারী রাজা পৃথীরাজের সাথে যুদ্ধ করে পৃথীরাজকে পরাজীত করে সুলতান মাহমুদ গজনভীকে সিংহাসনে আরোহণ করিয়ে দাওয়াতের কাজে মনোনিবেশ করেছিলেন। তিনি পায়ে হেটে দাওয়াতের কাজ করতে করতে চট্রগ্রাম পৌছেন। এবং সেখান থেকে দাওয়াতের কাজ করতে করতে আজমিরে গিয়ে চির নিদ্রায় শায়িত আছেন। তার হাতে ৯৯ লক্ষ অমুসলমান ইসলাম গ্রহন করে ছিলেন।
আজ থেকে আনুমানিক ৭০০ শত বছর পূর্বে শাহজালার (রহঃ) সিলেটের রাজা গৌর গোবিন্দকে পরাজিত করে ইখতিয়ার উদ্দিন মোহাম্মাদ বখতিয়ার খিলজীকে সিংহাসনে বসিয়ে তিনি পীর মুরিদিতে আত্মনিয়োগ করেন। ৮০০ শত বছর পূর্বে শেখ ফরিদ শকরগঞ্জ বাংলাদেশে আগমন করেন এবং ফরিদপুর শহরে অবস্থান করেন, তার নামানুসারে ফরিদপুর জেলার নামকরণ করা হয়।
আমি বলতে চাই, এদেশে ইসলাম এনেছেন পীর মাশায়েখ। এদেশে সুন্নাত এনেছেন পীর মাশায়েখ। এদেশে শত শত আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন পীর মাশায়েখ। জামাতে তবলিগ পীর মাশায়েখগন সুচনা করেছেন। হাজার হাজার ক্বওমী মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন পীর মাশায়েখগণ।
সুতরাং আমি বলতে চাই, বাঙ্গালী মুসলমানের ইমানের সাথে পীর মুরিদির সম্পর্ক। অপ্রিয় হলেও একটি কথা না বলে পারছিনা। বর্তমানে শিরক, বিদয়াত, কুসংস্কার, কবর পূজা, পীর পুজা, এই পীর মুরিদীর নামেই করে যাচ্ছে এক শ্রেণীর মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপরোক্ত কুসংস্কার হতে বাঁচিয়ে রেখে ছহীহ তরিকায় পীর-মুরিদি করার তাওফিক দান করুন। আমিন।