mohammad
Fri, 01 May 2026 at 3:29 pmমহব্বতের বর্ণনা
আরবীতে حب (হুব্বুন) অর্থ মহব্বত, ভালবাসা, প্রেম, মায়া মমতা ইংরেজীতে বলে খড়াব। হুব্বুন শব্দ কালামে পাকে বহু জায়গায় বহু ভাবে এসেছে। হযরত হাকীম আখতার সাহেব (রঃ) লিখেছেন মহব্বত এমন একটি শব্দ যা দুই ঠোটের মিলন ছাড়া উচ্চারণই হয়না। প্রেমিক আর প্রেমাস্পদের মিলনই হচ্ছে প্রেমের স্বার্থকতা।
আল্লাহ্ পাক সর্ব প্রথম প্রেম সৃষ্টি করেছেন এবং একশত ভাগ করে মাত্র এক ভাগ দুনিয়াতে পাঠিয়েছেন আর নিরানব্বই ভাগ ভালবাসা আল্লাহ্ পাক তার নিজের জন্য রেখেছেন। যে, একভাগ মহব্বত দুনিয়ায় পাঠিয়েছেন তা আবার দুই ভাগে ভাগ করা যায়। এশ্কে মাজাযী যা মাখলুকের সাথে সম্পর্ক রাখে, দ্বিতীয় এশ্কে হাকীকী যা আল্লাহ্ এবং তাঁর রাসূলের এবং হক্কানী ওলামায়ে কেরাম ও পীর মাশায়েখ গনের মহব্বত।
আল্লাহ্ জাল্লা শানুহু মহব্বতের কারনেই হযরত আদম (আঃ) কে সৃষ্টি করেছেন। ফেরেস্তাগন মানব সৃষ্টিতে নিষেধ করেছিলেন কিন্তু প্রেমের বৈশিষ্ট এই যুক্তি না মানা। তাই আল্লাহ্ রাব্বুল আলামীন إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ )ইন্নি আ’লামু মালা তা’লামুন( বলে যুক্তি প্রত্যাখ্যান করে হযরত আদম (আঃ) কে সৃষ্টি করেন এবং মানব জাতীর নাম করন করেন ইন্ছান। যার স্বভাবিক অর্থ দাড়ায় “ভালবাসা” এবং ধর্মের নাম দিয়েছেন ইসলাম যার অর্থ ভালবাসার কারনে স্বীয় প্রতিপালকের আনুগত্যে মস্তক অবনত করা। সুতরাং বুঝা যাচ্ছে প্রেমের সৃষ্টিকর্তা, প্রেমের আধার আল্লাহ পাক মহব্বতের বান্দার নাম রাখলেন ইনছান।