mohammad
Fri, 05 January 2024 at 4:05 pmইসলামের অর্থ
ইসলামের অর্থ হচ্ছে স্বীয় প্রতিপালকের আনুগত্যে নিজের মস্তক অবনত করা।
মস্তক অবনত করার কারন:- ভীতি, আশা ও ভালবাসার কারনেই মস্তক অবনত করা হয়ে থাকে। বস্তুতঃ ইসলাম শব্দটি এই কথাই নির্দেশ করে যে ঐ তিনটি অবস্থায়ই বান্দার একমাত্র আল্লাহর সমীপে মস্তক অবনত করা বাঞ্চনীয়। এখানে স্মরনীয় যে, ভয়, আশা, ও ভালবাসা এই তিনটি বস্তর মধ্যে ভালবাসা বা প্রেমই হচ্ছে মূল। যেহেতু ভালবাসার দরুনই মাশুকের বা প্রেমাস্পদের অসন্তুষ্টি এবং বিচ্ছেদের ভয় সৃষ্টি হয় এবং এই ভালবাসার কারনেই প্রেমাস্পদের মিলন ও তার সন্তুষ্টি অর্জনের আশা সঞ্চারিত হয়। সুতরাং ভালবাসা না থাকলে ভয় বা আশারও অস্তিত্ত থাকেনা।
ইসলামের প্রাণ বস্তু হল ভালবাসা, এ কারনেই মুসলমানগন তাদের প্রকৃত মাহ্বুবে হাকিকীর সামনে অবনত মস্তক হয়ে মুসলিমবান্দারুপে আখ্যায়িত হয়।
(সাঈদ আহমদ কাজেমী (রহঃ) )