×
Fri, 05 January 2024 at 3:58 pm

ইনছান শব্দের বিশ্লেষান

    ভাষাবিদদের মতে ইনছান শব্দটি انس  বা نسى ধাতু হতে উৎপন্ন। আনাছা অর্থ সে অন্তরঙ্গ হয়েছে। নাছিয়া অর্থ সে ভূলে গিয়েছে। এখন চিন্তা করলে বুঝা যায় যে ভূলে যাওয়া ব্যতিত অন্তরঙ্গতা পাওয়া যায় না এবং অন্তরঙ্গতা ব্যতিতও ভূলে যাওয়া সম্ভবপর হয় না।

     কেননা যখন একের সহিত অন্যের অন্তরঙ্গতা হয় তখন তার সকল চিন্তা ও লক্ষ্য তার দিকেই নিবদ্ধ থাকে। এই অবস্থায় নিজ অন্তরঙ্গ ব্যতিত অন্য কারো প্রতি তার বিন্দু মাত্রও লক্ষ্য থাকেনা। নিছিয়ান বা ভুলে যাওয়ার অর্থ ইহাই।

     অনুরুপ ভাবে যখন কোন ব্যক্তি কোন বস্তুকে ভুলে যায় তখন উহার সম্পুর্ণ লক্ষ্য অন্যকোন বস্তুর প্রতি নিবদ্ধ হয় এবং কোন বস্তুর প্রতি পরিপূর্ণ দৃষ্টি ও লক্ষ্য হওয়াটাই আনাছা বা অন্তরঙ্গতা বলে অবিহিত হয়। অতঃএব, দেখা গেল ভুলে যাওয়া ব্যতিত বন্ধুত্বতা লাভ হয় না এবং বন্ধুত্ব ব্যতিত ভুলে যাওয়ারও প্রশ্ন আসেনা।

     এখন জানা দরকার কাকে ভালবাসতে হবে এবং কাকে ভুলে যেতে হবে। ইনছান, সৃষ্টি সৌন্দর্য্যরে আয়না এবং ¯্রষ্টার অপার কারিগরী এক মহান নমুনা। তাই বলা যায় সুন্দরতম ¯্রষ্টাই মানব জাতীর মূল এবং মানবকুল তারই শাখাতুল্য। সুতরাং শাখার যে রুপ আপন মূলের দিকে আকর্ষন ও ভালবাসা থাকে তদ্রুপ মানব জাতীর ও আল্লাহ্ পাকের সাথে সম্পর্ক ও ভালবাসা রয়েছে।

     যখন আল্লাহ্ তাদের মাহ্বুব ও মাশুক তখন আল্লাহ্ পাকের সাথে সম্পর্ক ব্যাতীত সব কিছু ভুলে যাওয়া তাদের পক্ষে নিতান্ত আবশ্যক হয়ে পড়ে।

     প্রশ্ন আসতে পারে তবে দুনিয়ার নিজাম অচল হয়ে পড়বে, স্মরন রাখতে হবে আল্লাহ্ পাকের হুকুম রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তরিকা মোতাবেক সমস্ত কাজ কর্মই আল্লাহর স্বরণ। প্রকৃত আল্লাহ্ প্রেমিকগনের অবস্থা হচ্ছে হাতে কাজ অন্তরে বন্ধুর স্মরন। পক্ষান্তরে যেই কাজে আল্লাহর আদেশকে উপেক্ষা করা হবে উহাই আল্লহকে ভুলে যাওয়ার শামিল হবে। প্রতীয়মান হল যে ইসলাম শব্দটির অর্থে যেইরুপ মায়া মমতা এবং মহব্বত বর্তমান, সেইরুপ ইনছান শব্দেও মহব্বতের অর্থ বিরাজমান। ইসলামের ব্যাপকতা অনুধাবন করতে ইনসানিয়তের ব্যাপকতাও উপলদ্ধি করতে হবে। ইনসানিয়াতের এতই ব্যাপকতা যে শুধু একটি মানব সন্তানই যেন আঠারো হাজার জগতের সকল হাক্বিকতের এক সংক্ষিপ্ত সৃষ্টি, সকল সৃষ্টি জগতের হাক্বিকত ও বৈশিষ্ট মানবের দেহে বিদ্যমান অন্য দিকে বিধান জগতের সকল বৈশিষ্ট ও হাক্বিকত ও মানবাত্মার মধ্যে লুকাইত। সমগ্র সৃষ্টির এই সংক্ষিপ্ত সমষ্টি মানুষ।